সীতাকুণ্ডে আগুন: তদন্তে জেলা প্রশাসনের ৯ সদস্যের কমিটি

চট্টগ্রাম প্রতিনিধি
০৫ জুন ২০২২, ১৭:৩১আপডেট : ০৫ জুন ২০২২, ১৭:৩১

চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলম। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার জসীম উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, কলকারখানা পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, পরিবেশ অধিদফতরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার, বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন। 

বিস্ফোরণের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনারোধে সুপারিশমালা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে। 
 
এদিকে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পক্ষ থেকেও সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ জুন)  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমকে প্রধান করে গঠিত কমিটিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালককে সদস্য সচিব করা হয়েছে।   

কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত সম্পদের বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, সম্পদের স্থিরচিত্র ও অন্যান্য ব্যবস্থাদিসহ প্রাসঙ্গিক বিষয়গুলো অনুসন্ধান করে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, ডিপোর কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল কিনা তাও যেন অনুসন্ধানে উঠে আসে। 

/টিটি/ 
সম্পর্কিত
ঢাকার আলোচিত যত অগ্নিকাণ্ড
বিএম ডিপোতে বিস্ফোরণের ১ বছর, এখনও ক্ষত বয়ে বেড়াচ্ছেন সুলতান মাহমুদ
বিএম ডিপো বিস্ফোরণে নেই কারও দায়: ছেলের জন্য এখনও কাঁদেন স্কুলশিক্ষক বাবা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের