আচরণবিধি লঙ্ঘন করছেন এমপি বাহার, অভিযোগ সাক্কুর 

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৯:২১আপডেট : ০৬ জুন ২০২২, ১৯:২১

সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। সোমবার (৬ জুন) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে প্রার্থী সাক্কু উল্লেখ করেন, ‘নির্বাচনি এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীদের অর্থাৎ বহিরাগতদের আনাগোনা ও চলাচল বেড়েই চলছে। স্থানীয় সংসদ সদস্য নির্বাচনি এলাকায় অবস্থান করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এছাড়া তিনি মহানগর দলীয় কার্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নিয়েও নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় এমপি।’ 
 
অভিযোগে আরও বলা হয়, ‘বিভিন্ন এলাকার নেতাকর্মীরা নির্বাচনি এলাকায় এসে মোটরসাইকেল শোডাউনসহ নানা প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এছাড়া ভোটের দিন যত ঘনিয়ে আসছে, সাধারণ মানুষ ও ভোটারদের মধ্যে আতঙ্ক বাড়ছে।’ 

লিখিত অভিযোগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশের স্বার্থে, ভোটারদের মনে আতঙ্ক দূর করতে স্থানীয় সংসদ সদস্যের অবৈধভাবে নির্বাচনি এলাকায় অবস্থান ও প্রচারণা কার্যক্রম বন্ধ করতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। 

অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, আমি অভিযোগটি পেয়েছি। এখনই কিছু বলতে পারছি না। বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
কুসিকস্বপদে বহাল চান বিএনপি ও জামায়াতপন্থি কাউন্সিলররা
ঘুরেফিরে এক জেলায় ১৬ বছর সরকারি কর্মকর্তা
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ব্যাংক হিসাব জব্দ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম