ব্রাহ্মণবাড়িয়ায় বিকল ঢাকাগামী গোধূলি এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জুন ২০২২, ২১:০৬আপডেট : ০৬ জুন ২০২২, ২২:৪৮

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশনে এক ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান করছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোমবার (৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ট্রেনটি বিকল হয়।

বিকল হওয়ার পর আখাউড়া জংশনে নিজস্ব প্রকৌশলীরা মেরামতের কাজ শুরু করেছেন। বর্তমানে মেরামত কাজ চলছে। কাজ শেষ হওয়ার পর আবারও ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করীম জানান, ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের গার্ড ব্রেকের কোচের কাপলিং ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি বিকল হয়ে যায়। মেরামতের কাজ চলছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

ট্রেন বিকল হলেও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের