ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক ফজলে এলাহী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২৩:০৬আপডেট : ০৭ জুন ২০২২, ২৩:২১

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফজলে এলাহী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক। একই সঙ্গে তিনি দৈনিক কালের কণ্ঠ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এনটিভি ও ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর জেলা প্রতিনিধি। বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘দুপুরে ওয়ারেন্ট আসার দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক ফজলে এলাহীকে বুধবার সকালে আদালতে তোলা হবে।’

থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজলে এলাহীর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল। মামলার প্রসেস নম্বর ৮১৭/২২, মামলা নম্বর ২৮/২১। 

খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ারের বিরুদ্ধে একটি সংবাদ করার পরিপ্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় দুটি অভিযোগ দেওয়া হয়। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত প্রমাণ না পাওয়ায় খারিজ করে দেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন নাজনীন। ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

স্থানীয় অনলাইন পোর্টাল পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ২০২১ সালে প্রকাশিত একটি সংবাদের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে। ফিরোজা বেগম বর্তমানে রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি।

এদিকে, ফজলে এলাহীকে গ্রেফতারের পর থানা চত্বরে উপস্থিত হয়েছেন রাঙ্গামাটির সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে রাঙ্গামাটি ছাত্র ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলা সাংবাদিক সমিতি।

রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, ‘মামলার বিষয়ে বিস্তারিত কিছুই জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।’

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘আমি বিষয়টা জেনেছি। খোঁজখবর নিচ্ছি। শুনেছি তাকে বুধবার আদালতে তোলা হবে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী