বান্দরবানে ঘুরতে গিয়ে গুলশানের তরুণীর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৮:০৪আপডেট : ০৮ জুন ২০২২, ১৮:০৪

বান্দরবানে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা জারা হক (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে বান্দরবান সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ঢাকার গুলশানের সাঈদনগর এলাকার বাসিন্দার মো. আলমের কন্যা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে আসা এক তরুণী ও দুই তরুণ বন্ধু মিলে বান্দরবান সদরের মেঘলা এলাকার গ্রিনপিক রিসোর্টে ওঠেন। সেখানে রাত্রীযাপনকালে ‘অতিরিক্ত মদপানে’ তরুণীর শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চিকিৎসার জন্য হিলভিউ হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে বান্দরবান সদর হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তরুণীর দুই বন্ধুকে আটক করেছে।

তারা হলেন- মো. নিহাল (২২) ও মো আসিফ হোসেন (২৩)। আটক দুজনের বাড়ি ফেনী সদরের পশ্চিম উকিল পাড়ায়। এর মধ্যে নিহাল ওই তরুণীর প্রেমিক বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. এস এম ইকবাল হোসাইন বলেন, ‘জারা হক নামে এক নারী পর্যটককে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। তবে চিকিৎসা শুরুর আগেই অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়। লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার জানান, নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা দুজনকে আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের