ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও

পঞ্চগড় প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ২২:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ২২:১৭

পঞ্চগড় সদর উপজেলায় চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ওই দুই শিশু হলো- আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯)। আলমি ওই এলাকার আব্দুল আজিজের ও সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে ফুপু ভাতিজি।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের চাওয়াই নদীতে গোসল করতে যায় তারা। নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি। পরে দুই জনেই পানিতে ডুবে যায়। এ সময় নদীর পাড়ে থাকা এক শিশু বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুদের লাশ সুরতহাল করে।

পঞ্চগড় সদর থানার এসআই পলাশ চন্দ্র রায় বলেন, দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানতো আরেকজন জানতো না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুই জনেই একসঙ্গে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি