ভারতে পালানোর সময় কিশোর গ্যাংয়ের প্রধান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১১ জুন ২০২২, ২৩:০৭আপডেট : ১১ জুন ২০২২, ২৩:০৭

চট্টগ্রামে ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে খুনের ঘটনায় প্রধান আসামি কিশোর গ্যাংয়ের প্রধান আবু আহমেদ বাবু ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া সীমান্ত থেকে সিএমপির একটি টিম তাকে গ্রেফতার করেছে।

পিস্তল বাবু দেশ ছেড়ে ভারতে পালাতে চেয়েছিলেন বলে অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এ বিষয়ে রবিবার (১২ জুন) বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছে সিএমপি কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির।

বৃহস্পতিবার (৯ জুন) ভোরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার কাজির দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে মো. মঈনুদ্দিন (৩০) নামে এক যুবককে খুন করা হয়। চট্টগ্রাম বাণিজ্য মেলায় স্টল বসানোকে ঘিরে সৃষ্ট তর্কে খুন করা হয় মঈনুদ্দিনকে। নিহত যুবক চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে। একই ঘটনায় মো. মোবারক (২৭) নামে আরেক যুবক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম