বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর: আটক ২

কক্সবাজার প্রতিনিধি
১২ জুন ২০২২, ১৪:৪৩আপডেট : ১২ জুন ২০২২, ১৪:৫২

কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধরের ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ জুন) ভোরে সদর উপজেলার খুরুশকুল কুলিয়াপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—খুরুশকুল এলাকার আরমান (৩০) ও রায়হান (২৮)। দুই জনই সরাসরি ঘটনায় সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস জানান, খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের বেড়িবাঁধে গত ৩১ মে বিকালে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করে তিন বখাটে। মারধরের একটি ভিডিও শনিবার (১১ জুন) রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযুক্তদের ধরতে কাজ শুরু করে পুলিশ। ভোরে খুরুশকুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর

ওসি আরও জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় এজাহার দিতে বলা হয়েছে। এটি হাতে পেলে পুলিশ মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করবে।

মারধরের শিকার ওই যুবক সাংবাদিকের জানান, খুরুশকুল বেড়িবাঁধ এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ফ্ল্যাটে থাকেন তারা। ওই দিন তার বোন মামার বাড়ি যাচ্ছিলেন। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল ও রায়হান নামে দুই তরুণ তাকে গালাগালি দিতে থাকে। বাধ্য হয়ে ওই তরুণী বাড়ি ফিরে যেতে চাইলে বার বার পথ আটকায়। প্রকল্প এলাকা থেকে এসব দেখে দৌড়ে আসেন তার ভাই। এরকম আচরণের কারণ জানতে চাইলে তার বোনকে লাঠি দিয়ে আঘাত করে। এ সময় বোনকে বাঁচাতে জড়িয়ে ধরেন তিনি। এরপর তাকেও বেধড়ক পেটাতে থাকে।

তিনি আরও জানান, আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে থানায় অভিযোগও দেন। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। হামলাকারীরা আবারও মারধরের হুমকি দিচ্ছে।

তবে ভুক্তভোগীর অভিযোগ অস্বীকার করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার বলেন, ‌‘আমরা আগে এমন ঘটনার কোনও অভিযোগ পাইনি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরালের থেকে অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালায়।’

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান