‘এমপি বাহার আইনের ফাঁক-ফোকর ব্যবহার করছেন’

কুমিল্লা প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৪:৪৬আপডেট : ১৩ জুন ২০২২, ১৫:১৩

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু নির্দেশ অমান্য করে তিনি এখনও এলাকায় আছেন। ইসি বলছে, এমপি বাহার আইনের কিছু ফাঁক-ফোকর ব্যবহার করে এলাকায় অবস্থান করছেন।

সোমবার (১৩ জুন) সকালে কুমিল্লায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এ কথা বলেন। কুমিল্লার ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়মে কুসিক নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

আরও পড়ুন: সংসদ সদস্য বাহারকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ

রাশেদা সুলতানা বলেন, ‘যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।’ 

আহসান হাবিব বলেন, ‘ভোটের পরিস্থিতি ভালোই আছে। কোনও ধরনের খারাপ ঘটনা এখনও ঘটেনি।নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা দরকার সবই করা হয়েছে।’ 

এমপি বাহারের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার একজন জনপ্রতিনিধি। উনারা আইন প্রণয়ন করেন। যদি উনারাই আইন না মানেন তাহলে আর কী বলার! উনাকে তো আর আমরা টেনে-হিঁচড়ে নামাতে পারি না। এখানে ইজ্জত গেলো কার আপনারাই বুঝুন।’

আরও পড়ুন: ইসির নির্দেশের পরও এলাকা ছাড়েননি এমপি বাহার

এ সময় উপস্থিত ছিলেন কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ জুন সন্ধ্যায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম