সংসদ সদস্য বাহারকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৯:৪২আপডেট : ০৮ জুন ২০২২, ২০:১১

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বুধবার (৮ জুন) এ আদেশ দেয় কমিশন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (৬ জুন) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দেন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। এতে তিনি উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য নির্বাচনি এলাকায় অবস্থান করে আচরণবিধি লঙ্ঘন করছেন। মহানগর আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে ও আদর্শ সদর উপজেলার নেতাকর্মীদের একত্রিত করে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের নিয়েও নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় এমপি।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন এলাকার নেতাকর্মীরা নির্বাচনি এলাকায় এসে মোটরসাইকেল শোডাউনসহ নানা প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ ছাড়া ভোটের দিন যত ঘনিয়ে আসছে, সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে আতঙ্ক বাড়ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি