কক্সবাজারের আবাসিক হোটেল থেকে ৮ জুয়াড়ি আটক

কক্সবাজার প্রতিনিধি
১৩ জুন ২০২২, ২২:৪১আপডেট : ১৩ জুন ২০২২, ২২:৪১

কক্সবাজারের হোটেল থেকে ১৩ লাখ টাকাসহ আট জুয়াড়িকে আটক করেছে র‍্যাব। সোমবার (১৩ জুন) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের গণপূর্ত ভবন-৪ এর আল ফাট্টাহ রিসোর্টের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

আটক জুয়াড়িরা হলেন- আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজী রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে ৮ জুয়াড়ি আটক

কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মঞ্জুর মেহেদী ইসলাম বলেন, ‘অনেকে এখানে এসে জুয়া খেলে নিঃস্ব হয়েছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আনুমানিক ১৩ লাখ টাকাসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।’

এর আগেও স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী রাসেল আহমেদ নোবেলকে গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি কক্সবাজার ‘কটেজ জোনের কিং’ খ্যাত নোবেলকে নারীসহ গ্রেফতার করা হয়েছিল। সে সময় ইয়াবা সেবন করেছিলেন তারা। তার সঙ্গে গ্রেফতার আসমাউল হুসনা মিম ঢাকার দোহারের জয়পাড়ার মৃত আবদুল মজিদের মেয়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটন ব্যবসায়ীরা জানান, কাজী রাসেলের অপরাধের রাজ্য অনেক বড়। কলাতলী সড়কের পূর্বপাশের প্রতিটি গেস্ট হাউজ এবং ফ্ল্যাট থেকে রাসেলের হয়ে চাঁদা তোলে তার অনুসারীরা। এভাবে প্রতিদিন প্রায় চার-পাঁচ লাখ টাকা চাঁদা তোলেন রাসেল।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে