কুমিল্লা সিটি নির্বাচনে নিরাপত্তায় ২ হাজার পুলিশ

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৬:৫৪আপডেট : ১৪ জুন ২০২২, ১৮:৩২

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিরাপত্তার প্রশ্নে কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। 

তিনি বলেছেন, ‌‘ভোটারদের নিরাপত্তায় এবং কেন্দ্রে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে নিরাপত্তায় দুই হাজার ১০০ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন।’

সিটি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১৪ জুন) সকালে কুমিল্লা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এ কথা বলেন।

ফারুক আহমেদ বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) বক্তব্য অনুযায়ী এই নির্বাচন সারাদেশের ‌মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চাই। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দৃঢ় বিশ্বাসী, নির্বাচন সুষ্ঠু করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘ভোটের দিন ২৭ ওয়ার্ডের সব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন হাজার ৬০৮ জন সদস্য থাকবে। ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, র‍্যাবের ৩০টি টিম, ১০৫ কেন্দ্রে এক হাজার ২৬০ আনসার সদস্য ও এপিবিএনের ৫০ জন সদস্য নিরাপত্তা রক্ষায় নিয়জিত থাকবেন।’

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী