ভোট কেন্দ্রের পাশ থেকে বন্দুক ও হেলমেট উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
১৫ জুন ২০২২, ১৩:৫৭আপডেট : ১৫ জুন ২০২২, ১৪:২৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি ভোট কেন্দ্রের পাশ থেকে বন্দুক, ১৬টি ক্রিকেট স্ট্যাম্প ও আটটি হেলমেট উদ্ধার করেছে র‍্যাব-৭।

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১২ নম্বর ছনুয়া ইউনিয়নের আওতাধীন ১ নম্বর ওয়ার্ডের ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়। 

র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, কিছু ক্রিকেট স্ট্যাম্প ও হেলমেট উদ্ধার করা হয়েছে।’

বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। স্থানীয়দের অভিযোগ, এসব অস্ত্র ভোট কেন্দ্র দখলসহ সহিংসতার জন্য আনা হয়েছে।

১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৭৫, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ১৫৪ ও সাধারণ সদস্য ৫৪৭ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৭টি ভোট কেন্দ্রে দুেই লাখ ৭৪ হাজার ৯৩৬ জন ভোটার।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের