হাতিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১৫:৩৭আপডেট : ১৫ জুন ২০২২, ১৫:৩৭

নির্বাচনে অনিয়মের অভিযোগে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নে (ঘোড়া প্রতীক) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান মোরশেদ ভোট বর্জন করেছেন।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টায় ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

মুসফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‌‘প্রশাসনের সহযোগিতায় সবগুলো গোপন কক্ষে নৌকা প্রতীকের লোকজন জোর করে সুইচ টিপে ভোট নিচ্ছে। ভোটারদের চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। সকালে কয়েকজন এজেন্টকে আটক করে বেঁধে রাখা হয়। পরে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়। কোনও কেন্দ্রে আমার এজেন্ট দিতে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘কোনও কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নারী ও পুরুষের লম্বা লাইন থাকলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এটি ভোট নয়, ভোট ডাকাতির মহোৎসব চলছে।’

এদিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন অভিযোগ অস্বীকার করে দিয়ে বলেন, ‘খুব সুন্দর ও সুস্থ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুসফিকুর রহমান মোরশেদ জিতবে না জেনেই অনেক আগ থেকেই বিভিন্ন অভিযোগ করে আসছেন।’

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে, ভোট বর্জনের মতো পরিবেশ তৈরি হয়নি।’

উল্লেখ্য, নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর, বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর, সেনবাগ উপজেলার কেশারপাড়, অর্জুনতলা, মোহাম্মদপুর ও হাতিয়া উপজেলার হরনী এবং চানন্দী ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের