তিন গুণ ভোট বেশি পেয়ে বাঘাইছড়ির মেয়র নৌকার প্রার্থী

রাঙামাটি প্রতিনিধি
১৫ জুন ২০২২, ২১:১৫আপডেট : ১৫ জুন ২০২২, ২১:১৫

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জমির হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ছয় হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রহমত উল্লাহ মোবাইল প্রতীকে পেয়েছেন দুই হাজার ২৮১ ভোট। প্রতিদ্বন্দ্বীর তুলনায় প্রায় তিন গুণ বেশি ভোট পেয়েছেন নৌকার প্রার্থী।

বুধবার (১৫ জুন) রাতে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারি এই ফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে দুই মেয়র প্রার্থী আট হাজার ৩৬৫টি ভোট পেয়েছেন। এর মধ্যে ৪১ ভোট বাতিল হয়েছে। ভোটগ্রহণ হয়েছে শতকরা ৭৫ ভাগ। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১।

বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১ জন। এর মধ্যে পুরুষ পাঁচ হাজার ৮২০ ও নারী ভোটার পাঁচ হাজার ৩৫১ জন। মোট ভোট কেন্দ্র ৯টি।

প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা মো. রহমান উল্লাহ খাজা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম