স্ত্রীর আত্মহত্যা, পুলিশ কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২২, ২২:১০আপডেট : ১৫ জুন ২০২২, ২২:১০

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় মিজানুর রহমান জাবেদ নামে পুলিশের এক এসআইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

হালিশহর থানার ওসি মো. জহির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার নোয়াখালীর সদর উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ওসি জানান, তার স্ত্রী ফাতেমা আকতার কলি আত্মহত্যা করেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মিজানুর রহমান জাবেদকে আসামি করে মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আদালত সূত্র জানায়, মিজানুর রহমান জাবেদ এক সময় নগরীর হালিশহর থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর সুধারাম থানার বিনোদপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি ২০১৪ সালে পারিবারিকভাবে একই এলাকার আহসান উল্লাহর মেয়ে ফাতেমা আক্তার কলিকে বিয়ে করেন। বিয়ে পর তারা নগরীর হালিশহর থানাধীন শান্তিরবাগ এলাকায় ভাড়া বাসায় ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, জাবেদ এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি স্ত্রী ফাতেমা আক্তার কলি জানার পর উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ কারণে স্ত্রীকে মারধরসহ নানা নির্যাতন করা হতো। চলতি বছরের ২৫ মার্চ স্ত্রী ফাতেমা আক্তার কলি আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যদের ফোন করে জানায় জাবেদ। স্বজনদের অভিযোগ, কলিকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়েছে জাবেদ। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান