পাহাড় ধসে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুন ২০২২, ০৯:২২আপডেট : ১৮ জুন ২০২২, ০৯:২২

চট্টগ্রামে পৃথক এলাকায় পাহাড় ধসে চার জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ জন। শুক্রবার দিবাগত রাত ২টায় নগরীর আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এলাকা এবং শনিবার (১৮ জুন) ভোর ৪টায় ফয়’স লেক সি-ওয়ার্ল্ড গেট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—ঝিল এলাকার ফজলুল হকের মেয়ে শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)।  এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা রানু বেগম (২৮) ও বাবা ফজলুল হক (৭০)। লেকসিটি এলাকায় মারা গেছেন আমিনুর রহমানের ছেলে লিটন (২৩) ও ইমন (১৪)।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে জানান, রাত ২টার দিকে আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চার জন চাপা পড়েন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর ও মাহিনুরকে মৃত ঘোষণা করেন। এতে আহত হয়েছেন তাদের মা-বাবা। অন্যদিকে রাত ৩টায় একই থানার লেকসিটি এলাকায় আরেক পাহাড় ধসে ঘটনাস্থলেই দুই ভাই লিটন ও ইমন মারা যান। সেখানে আহত হয়েছেন তিন জন।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, দুই জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। আহত দুই জনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে লিটন ও ইমন নামে দুই জনকে মৃত অবস্থায়প উদ্ধার করি। স্থানীয়রা আরও পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন।’

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম