কনস্টেবলকে চাপা দিয়ে আত্মগোপনে, সেই বাস চালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুন ২০২২, ১৭:৩১আপডেট : ১৯ জুন ২০২২, ১৭:৩১

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহতের ঘটনায় বাসের চালককে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম সুজন দে (৩৮)। তিনি চট্টগ্রামের রাউজান থানাধীন ফকির টিলা ইয়াছিন নগর এলাকার মৃত বিমল দের ছেলে। রবিবার (১৯ জুন) সকালে চট্টগ্রামের রাউজান থানাধীন ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকায় আত্মগোপন করা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৭ জুন রাত ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহত হন। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’

তিনি আরও বলেন, ‘চালক সুজন দে ঘটনার পরপরই আত্মগোপন করে এবং হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নিহত পুলিশ কনস্টেবলের মা বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা করেন।’

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম