কাপ্তাই হ্রদে নতুন পানি, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

জিয়াউল হক, রাঙামটি 
১৯ জুন ২০২২, ১৯:০০আপডেট : ১৯ জুন ২০২২, ১৯:০০

কয়েকদিনের টানা বর্ষণে ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বেড়েছে। এতে পানির ওপর নির্ভরশীল দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।

কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল (মিনস সি লেভেল)। রবিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ৭৭.০৪ এমএসএল পানি রেকর্ড হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, আজ বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে মোট ৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এরমধ্যে ২ নম্বর ইউনিটে ৩৯ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ২৯ এবং ৫ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট উৎপাদন হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

তিনি আরও বলেন, বর্তমানে ১ নম্বর ইউনিটটি পুর্নবাসনের জন্য বন্ধ রয়েছে। তবে পানি বাড়লে ৪ নম্বর ইউনিটটি চালু করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, এখন বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে।  

/টিটি/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী