ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রীর জন্য ৮০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৭:৩৮আপডেট : ২০ জুন ২০২২, ১৭:৩৮

ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা ও ও রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম্রপালিসহ বিভিন্ন জাতের ৮০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৬০টি কার্টনে আমগুলো ত্রিপুরায় পাঠানো হয়েছে।

আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় প্রধানমন্ত্রীর উপহারের আমগুলো গ্রহণ করেন আগরতলায় বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ। আমগুলো পাঠানোর ব্যবস্থা করেছে আখাউড়া স্থলবন্দরের শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল ও কাস্টমস।

শোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আমগুলো আমাদের কাছে পাঠানো হয়েছে। আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম সম্পন্ন করে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আগরতলায় বাংলাদেশ সরকারের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের কাছে আমগুলো হস্তান্তর করা হয়েছে। এর আগে রবিবার রাতে আমগুলো আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।’

সহকারী হাইকমিশনার আরিফ মোহম্মদ বলেন, ‘প্রতি বছরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উপহার পাঠিয়ে থাকেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শন এটি।’

/এএম/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান