দালাল ধরতে ভূমি অফিসের চা-কম্পিউটার দোকানে অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৭ জুন ২০২২, ২০:২১আপডেট : ২৭ জুন ২০২২, ২০:২১

চট্টগ্রামে ভূমি অফিসে দালাল বিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুর ২টায় নগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
তার নাম জানে আলম। তিনি নগরীর পাহাড়তলী এলাকার বাসিন্দা। পরে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ জরিমানা করেন। 
তিনি জানান, এক সেবাগ্রহীতার কাছ থেকে ভূমি নামজারি করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও পক্ষে নোটিসে স্বাক্ষর দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়। 

সহকারী কমিশনার আরও জানান, পরে তাকে অর্থদণ্ড করা হয়। জানে আলমের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়ে ও মানবিক দিক বিবেচনা করে কারাদণ্ড দেওয়া হয়নি। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দালাল ধরতে অফিসের বাইরে অবস্থিত বিভিন্ন চায়ের দোকান ও কম্পিউটার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এতে অনেক দালাল টের পেয়ে পালিয়ে যায়।

/এফআর/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী