হালিশহরে আগুনে পুড়লো ৫৫ ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ জুন ২০২২, ০০:৪৭আপডেট : ২৮ জুন ২০২২, ০০:৪৭

চট্টগ্রামের মধ্যম হালিশহরে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে একটি কলোনির এক কক্ষ বিশিষ্ট ৫৫টি ঘর। সোমবার (২৭ জুন) রাত ৯টার দিকে বন্দর থানাধীন মধ্যম হালিশহরের আনন্দবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির এএসআই শামসুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আগুনে ওই এলাকার আজাদ কলোনির ৫৫টি এক কক্ষ বিশিষ্ট ঘর পুড়ে গেছে। এ সময় এ কলোনির সামনে পার্কিংয়ে একটি মাইক্রোবাস পুড়ে যায়। কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সমন্বয়ক কর্মকর্তা কফিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ৫টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও  ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান