ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 
২৮ জুন ২০২২, ১১:২৮আপডেট : ২৮ জুন ২০২২, ১২:২৪

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার (২৭ জুন) রাত ১১টায় উপজেলার বালুখালী ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—আরিফ উল্ল্যাহ (৩১), দোস মোহাম্মদ (২৫), মোহাম্মদ তৈয়ব (৩৭), নুর মোহাম্মদ (৩৯), মোহাম্মদ জোবায়ের (২৩) ও সলিম উল্লাহ (৫৫)।

৮-এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, ক্যাম্প-৯ এর ব্লক সি/১১ এলাকায় ২০ জনের একটি রোহিঙ্গা দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরে অভিযান চালিয়ে ছয় রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অন্তত ১০টি দা, ছুরি ও কিরিচ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্রসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী