স্ত্রীকে পেটানোর পর শিক্ষিকাকে কুপিয়ে জখম 

কক্সবাজার প্রতিনিধি 
২৮ জুন ২০২২, ২২:৩৭আপডেট : ২৮ জুন ২০২২, ২২:৩৭

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিও পরিচালিত স্কুলের শিক্ষিকাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দুপুরের দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে।

গ্রেফতার রোহিঙ্গা যুবক মোহাম্মদ আলম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লক, সাব-ব্লক বি/৫, ক্যাম্প-২/ডাব্লিউ এলাকার সামশুল আলমের ছেলে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাইমুল হক বলেন, স্কুলের ডেইজি বড়ুয়া নামের এক স্কুলশিক্ষিকাকে কুপিয়ে জখম করে রোহিঙ্গা যুবক মোহাম্মদ আলম। সে মাদকাসক্ত বলে জানতে পেরেছি। প্রথমে সে বউকে পিটিয়েছে। এরপর ওই শিক্ষিকাকে সামনে পেয়ে কুপিয়ে জখম করে।

এনজিও ‘মুক্তি’র কক্সবাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার বলেন, মাদকাসক্ত রোহিঙ্গা যুবক মোহাম্মদ আলম হঠাৎ লার্নিং সেন্টারে ঢুকে ডেইজি বড়ুয়াকে এলোপাতাড়ি কোপায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্প ইনচার্জকে অবহিত করা হয়েছে। মুক্তি কক্সবাজারের পক্ষ থেকে আহত শিক্ষিকার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এ ঘটনায়  মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশেকুর রহমান বলেন, ওই শিক্ষিকার পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়।

/টিটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী