বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুন ২০২২, ২৩:০১আপডেট : ২৯ জুন ২০২২, ২৩:০১

চট্টগ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বাকলিয়া সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন পিডিবির চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাকলিয়ায় বিদ্যুতের সাব-স্টেশনে আগুন লাগার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে দক্ষিণাঞ্চলের সিস্টেম প্রোডাকশন কর্মকর্তা মো. ওহিদুজ্জামানকে। গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বাকলিয়া থানার সৈয়দশাহ সড়কে অবস্থিত বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন চেষ্টা চালিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। 

এর আগেই আগুনে পুড়ে গেছে একটি ট্রান্সফরমার, বৈদ্যুতিক ক্যাবলসহ বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম। এতে কমপক্ষে ৯০ লাখ টাকার সমপরিমাণ অর্থের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাকলিয়া সাব-স্টেশনের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, ‘এই সাব-স্টেশনে একটি নতুন ট্রান্সফরমার বসানো হয়েছিল। মঙ্গলবার বিকালে এটি বসানোর কাজ শেষ করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ট্রান্সফরমার এবং কাজের ত্রুটির কারণে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ট্রান্সফরমার, বিদ্যুতের ক্যাবলসহ বেশ কিছু সরঞ্জাম পুড়ে গেছে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’

/আরকে/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
৬ নবজাতকের মৃত্যু: নজরদারিতে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী
খুলনা মেডিক্যালে আগুন ও রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী