এক কাউন্সিলরের মামলায় আরেক কাউন্সিলরের জেল ও জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি
৩০ জুন ২০২২, ২২:২১আপডেট : ৩০ জুন ২০২২, ২২:২১

খাগড়াছড়িতে এক কাউন্সিলরের মামলায় আরেক কাউন্সিলরের এক বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করেছেন বিচারক। তবে সাজাপ্রাপ্ত কাউন্সিলরকে জেলে যেতে হয়নি। তিনি উচ্চ আদালতে আপিল সাপেক্ষে জামিন নিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি বিধান কানুনগো বলেন, ২০১৯ সালে খাগড়াছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মজিদ ৩৫ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে মামলা করেন মাটিরাঙা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করেন, আসামি জরুরি প্রয়োজন দেখিয়ে প্রয়োজন দেখিয়ে কয়েকদিনের জন্য ৩৫ লাখ টাকা ধার নেন। পরে টাকা না দিয়ে চেক দেন। চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে টাকা না থাকায় ব্যাংক ডিজঅনার করে। মামলার পরও আসামি টাকা দেবো-দিচ্ছি বলে কালক্ষেপণ করে আসছিলেন।

তিনি আরও জানান, পরে সাক্ষী নিয়ে খাগড়াছড়ির যুগ্ম জেলা জজ মাহমুদুল হাসান বৃহস্পতিবার আসামি সাইফুল ইসলামের এক বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করেন। পরে উচ্চ আদালতে আপিলের শর্তে জামিন নেন সাইফুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী মো. নজরুল ইসলাম জানান, আসামি ন্যায় বিচার পাননি। তারা যুগ্ম জেলা জজের আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করবেন।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী