মৃত ব্যক্তির সম্পত্তির হিসাব চেয়ে দুদকের নোটিশ

খাগড়াছড়ি প্রতিনিধি
০১ জুলাই ২০২২, ২২:৫৬আপডেট : ০২ জুলাই ২০২২, ০৫:৩৪

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত করার জন্য মৃত এক ব্যক্তির নামে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়। গত ২২ জুন দুদকের রাঙামাটি অফিসের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন স্বাক্ষরিত নোটিশটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপসহকারী মেডিক্যাল কর্মকর্তা মানিক চন্দ্র শীল বরাবর পাঠানো হয়। তবে তিনি এক বছর আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নোটিশে আগামী ৪ জুলাইয়ের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পত্তির রেকর্ডসহ পরিবারের সবার জাতীয় পরিচয়পত্র, আয়কর বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট, স্থাবর বা অস্থাবর সম্পত্তি পরিবারের সদস্যদের নামে অর্জিত হয়ে থাকলে তার বিবরণীসহ রাঙামাটির দুদক কার্যালয়ে তদন্ত কর্মকর্তার কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাজির না হলে অভিযোগের বিষয়ে অভিযুক্তের কোনও বক্তব্য নেই মর্মে ধরে নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মানিক চন্দ্র শীল রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকায় চার কোটি টাকা দিয়ে ৪০ শতক সম্পত্তি, জগন্নাথ পাড়ায় তিন কোটি টাকার সম্পত্তি, রামগড় বাজারে তিনটি দোকান প্লট এবং বিভিন্ন ব্যাংকে এফডিআরসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন মর্মে নোটিশে উল্লেখ আছে।

দুদক কর্মকর্তা প্রদত্ত নোটিশটি মানিক চন্দ্র শীলের সাবেক রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তা গ্রহণ করেন রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক। তিনি আবার নোটিশটি পাঠান প্রয়াত ডা. মানিক চন্দ্র শীলের স্ত্রী অনিতা রানী শীলকে।

তিনি দাবি করেন, তার স্বামী গত বছর করোনায় মারা গেছেন। তাদের সঙ্গে তাদের এক প্রতিবেশী বিপদ ভজনের বিরোধ রয়েছে। সেই বিভিন্ন জায়গায় নামে-বেনামে দরখাস্ত দিয়ে এবং তার স্বামী জীবিত থাকা অবস্থায়ও মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করেছে। হয়রানির অংশ হিসেবে দুদক কার্যালয়েও অভিযোগ করেছে।

তার স্বামী সরকারি কর্মচারী ছিল উল্লেখ করে তিনি আরও দাবি করেন, ‘অবৈধ সম্পদ অর্জনের কোনও সুযোগ তার স্বামীর বা পরিবারের কারও নেই, ছিলও না।’

দুদকের রাঙামাটি অফিসের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন দাবি করেন, ‘মানিক চন্দ্র শীল মারা যাওয়ার তথ্য আমাদের কাছে ছিল না। নোটিশ ইস্যু করার পর রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম মোজাম্মেল হক তাকে বিষয়টি জানিয়েছেন। সঠিক তথ্য হাতে এলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’

/এফআর/টিটি/
সম্পর্কিত
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
এসএসএফের সাবেক ডিজি মজিবুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলার অনুমোদন
স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার