‘রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফিরতে হবে’

কক্সবাজার প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১৫:৩৯আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫:৪১

নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন সরকারের ত্রাণ ও  দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের অবশ্যই তাদের দেশে ফিরতে হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকার মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে প্রত্যাবাসন ইস্যুতে কথা চালিয়ে যাচ্ছে। তবে যতদিন প্রত্যাবাসন না হচ্ছে, ততদিন রোহিঙ্গাদের জন্য সরকার মানবিক সহায়তা অব্যাহত রাখবে। 

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়ায় 'ইউএনএইচসিআর'- নির্মিত বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

 তিনি আরও বলেন, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের চাপ কাটাতে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ভাসানচরে স্বেচ্ছায় যারা যেতে চায় তাদের নিয়ে যাওয়া হবে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গার অবস্থানের কারণে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠী যাতে চিকিৎসা সংকটে না পড়ে এ কারণে 'ইউএনএইচসিআর'- জাপানি সরকারের আর্থিক সহায়তায় হাসপাতালটি স্থাপন করেছে। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, 'ইউএনএইচসিআর'-এর কান্ট্রি ডিরেক্টর মি জোহান্স ভেন ডার ক্লাউ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মিরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।  

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের