পশুর অবৈধ হাট বসানোয় ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ জুলাই ২০২২, ২১:২৭আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:২৭

চট্টগ্রাম মহানগরে অবৈধভাবে পশুর হাট বসানোর অভিযোগে চার ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ জুলাই) সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে হালিশহর দক্ষিণ কাট্টলী এলাকার ডা. বদিউল আমীন বাড়ি সংলগ্ন, গলিচিপা পাড়া ও সাগরপাড় রোডে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসানোর অভিযোগে চার ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ হাটের এসব পশু আজকের মধ্যে পার্শ্ববর্তী হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সাগরিকা পশু বাজারেও তদারকি করা হয়।

অপর এক অভিযানে সাগরিকা পশুর হাটের বিগত বছরের বকেয়া বাবদ ইজারাদারের কাছ থেকে চেক মারফত দুই কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ১১০ টাকা ও ধনিয়ালাপাড়া পশুর হাটের বকেয়া বাবদ ইজারাদারের কাছ থেকে চেক মারফত ৫০ লাখ টাকা আদায় করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটরা সহায়তা করেন।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম