ছাত্রলীগ নেতা ফয়সাল হত্যা: ৪ আসামি রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ২০:০৭আপডেট : ০৭ জুলাই ২০২২, ২০:০৭

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দীন (২৫) হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলো—মামলার প্রধান অভিযুক্ত আজিজুল হক সিকদার, ফিরোজ আলম, মো. মুন্না ও মো. রিয়াজ।

আরও পড়ুন: বাড়ি ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান রেজা জানান, মামলার তদন্ত কর্মকর্তার পক্ষ থেকে আসামিদের ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৩ জুলাই সদর ‍উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার লাল মোহাম্মদের ছেলে। এ ঘটনায় ফয়সালের ভাই নাছির উদ্দিন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ছয় জন পুলিশের হাতে ও দুই জন র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম