ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টা, গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ০০:৪৩আপডেট : ০৮ জুলাই ২০২২, ০০:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে এই অপহরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলের কাছ থেকে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী ছাত্রী নিজেই আখাউড়া থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দির আবদুল মান্নানের ছেলে মো. শুভ প্রকাশ সবুজ, কাউতলী গ্রামের শেখ মিলনের ছেলে রবিউল আউয়াল হৃদয় এবং ভাদুঘর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. কাউছার।

পুলিশ ও মামলা সূত্রে সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী গত বুধবার দুপুর বেলা সাড়ে তিনটার দিকে জেলা সদরের কাউতলী থেকে সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। এ সময় চালক কাউছার অপর দুই যুবকের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণের মধ্যেই যুবকেরা অটোরিকশায় উঠে। চালক যানজটের কথা বলে প্রধান সড়ক দিয়ে না গিয়ে আখাউড়া হয়ে কসবা যাওয়াটা সহজ হবে বলে জানায়। পরে অটোরিকশাটি আখাউড়া যাওয়ার পর কসবার দিকে না গিয়ে স্থলবন্দরের দিকে যেতে থাকলে ওই কলেজ ছাত্রীর সন্দেহ হয়। এক পর্যায়ে প্রতিবাদ করলে যুবকেরা অস্ত্রের ভয় দেখায়। আখাউড়ার খালাজোড়া এলাকায় গিয়ে অটোরিকশা দাঁড় করানো হলে ওই শিক্ষার্থী চিৎকার শুরু করেন। তখন আশেপাশের লোকজন এসে দুই যুবক ও অটোরিকশা চালককে আটক করে।

এ ব্যাপারে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, ওই কলেজ ছাত্রীকে অপহরণ এবং তার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতেই এ ধরণের ঘটনা ঘটানো হয়েছে। গ্রেফতারকৃতরা মূলত মাদকসেবী। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম