চট্টগ্রামে ট্রেন-বাসে আজও ঘরমুখো মানুষের ভিড়   

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০২২, ১৩:২৩আপডেট : ১১ জুলাই ২০২২, ২১:৩১

পবিত্র ঈদুল আজহা রবিবার (১০ জুলাই)। এ কারণে ট্রেন ও বাসে শনিবার ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। ছাদে ওঠা যাত্রীদের নামাতে গিয়ে ট্রেন দেরিতে ছাড়ছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল থেকে সবকগুলো ট্রেন সময়মতো স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন সকাল ৯টায় ছাড়ার কথা ছিল। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায় প্রায় এক ঘণ্টা ২০ মিনিট দেরিতে, সকাল ১০টা ২০ মিনিটে। বিজয় এক্সপ্রেস ট্রেন ছাড়ার আগে টিকিট না পেয়ে অনেক যাত্রী ট্রেনের ছাদে উঠে পড়েন। ছাদ থেকে নামাতে গিয়ে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হয়। এ ট্রেনে অসংখ্য যাত্রী দাঁড়ানো অবস্থায় ছিল। অন্যান্য ট্রেনেও বিপুল সংখ্যক যাত্রী দাঁড়িয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল থেকে অধিকাংশ ট্রেনই নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে। তবে বিজয় এক্সপ্রেস ট্রেন ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ছেড়েছে। এ ট্রেন স্টেশনে আসতেও কিছুটা বিলম্ব হয়। বিজয় এক্সপ্রেস ট্রেনে দাঁড়ানো অবস্থায় অনেক যাত্রী ছিল। অন্যান্য ট্রেনেও দাঁড়ানো যাত্রী ছিল।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ট্রেনের ছাদে উঠতে যাত্রীদের নিরুৎসাহিত করছি। চট্টগ্রাম স্টেশন থেকে যারা ট্রেনের ছাদে উঠছে, তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। অধিকাংশ ট্রেনই নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।’

এদিকে বাস স্টেশনগুলোতেও যাত্রীদের অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। নগরীর অলংকার, সাগরিকা, একেখান, দামপাড়া, অক্সজেনমোর, বহদ্দারহাট বাস টার্মিনাল ও নতুন ব্রিজ এলাকাসহ সবকটি বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে। 

আজও পরিবার-পরিজন নিয়ে লোকজন বাড়ি যাচ্ছে। অনেকেই বাসের টিকিট না পেয়ে কাউন্টারগুলোতে অপেক্ষা করছে। তবে গতকালের চেয়ে আজ ভিড় কিছুটা কমেছে।

/এসএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান