শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের, মারা গেছে শিশুটিও

খাগড়াছড়ি প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ২৩:৪৯আপডেট : ০৯ জুলাই ২০২২, ২৩:৪৯

খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) দুপুরে চেঙ্গী নদীর তীরে খেলার সময় পানিতে পড়ে যায় উত্তর গঞ্জপাড়ার নুরুল আলমের ৭ বছর বয়সী শিশুপুত্র  শামীম। শিশুটিকে বাঁচাতে গিয়ে আলমগীর হোসেন নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। শিশুটিও মারা গেছে পানিতে ডুবে।

আলমগীর হোসেন শালবন শাপলা মোড় এলাকার বাসিন্দা রবিউল ইসলামের ছেলে। তার বয়স ২৬ বছর। পেশায় ইটভাটার শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানায়, চেঙ্গী নদীর তীরবর্তী ইটভাটায় কাজের অবসরে দুপুরের খাবার খেতে বসেছিল আলমগীর হোসেন। এসময় শিশু শামীম নদীর পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে আলমগীর পানিতে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানায় পানিতে ডুবে মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, এটি নিছক একটি দুর্ঘটনা। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী