ঈদের ভোরে সড়কে প্রাণ গেলো ৩ যুবকের

নোয়াখালী প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ১৩:৩২আপডেট : ১০ জুলাই ২০২২, ১৩:৩৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। রবিবার ভোর ৪টায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও অটোরিকশাচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। আহত যাত্রী মো. ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। শনিবার রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে মোয়াজ্জেমের অটোরিকশায় ওঠেন তারা। ভোর ৪টায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মোয়াজ্জেম ও সোহেলের মৃত্যু হয়। আহত আমজাদ ও ফোরকানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আমজাদ মারা যান।

হাতিয়ার হরনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ‌‘বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোহেল ও আমজাদ নিহত হয়েছেন। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।’

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম