বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাংচিল পরিবহনের বাসকে স্বাধীন পরিবহনের একটি বাস ঢাক্কা দিলে দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মো. সুমন নামের এক যাত্রী মারা যান।
সোমবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই বজলুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রীনগরের বেজগাঁও এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গাংচিল পরিবহনের বাসটি যাত্রী নামাচ্ছিল। এ সময় স্বাধীন পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিতে ঢাক্কা দেয়। এতে দুই গাড়ির অন্তত ১০ যাত্রী আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এক যাত্রীর মৃত্যু হয়।
পরে পুলিশের রেকার দিয়ে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নেয়। অপরদিকে স্বাধীন পরিবহনের বাসটিকে জব্দ করা হয়েছে।








