ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ০৯:৫৫আপডেট : ১২ জুলাই ২০২২, ১০:২০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রিয়াজ উদ্দিন শাকিল (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে গাছে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শাকিল  হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের ছেলে। তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি।

১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখো গেছে, প্যান্ট ও লাল রঙের টি-শার্ট পরা এক যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হচ্ছে। এ সময় তিনি বারবার ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা শাকিলের সঙ্গে নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামির বোনের প্রেমের সম্পর্ক আছে। এ নিয়ে ওই আসামি একাধিকবার হুমকি দিয়েছেন। ঈদের দিন দিবাগত রাতে শাকিল উপজেলা সদরের ওছখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তা প্রেমিকার ভাইসহ কয়েকজন যুবক গতিরোধ করে চোখ বেঁধে নিয়ে যায়। পরে বাড়ির সামনে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। খবর পেয়ে রাত আড়াইটায় হাতিয়া থানার পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, রবিবার রাতে ভুক্তভোগী শাকিল ছয় জনের নাম উল্লেখপূর্বক ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তি মামলার ১ নম্বর আসামির বাবা। ভিডিওতে তাকে ঘটনার সময় উপস্থিত থাকতে দেখা যায়। বিচারিক আদালতের মাধ্যমে সোমবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম