রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ২০ লাখ টাকা

টেকনাফ প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ১৯:২১আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৯:৩৯

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে মাটি খুঁড়ে ২০ লাখ টাকা উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার (১৫ জুলাই) ভোরে নয়াপাড়া ও চাকমরকুল ক্যাম্পে অভিযান চালিয়ে টাকাসহ তাদের আটক করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, শুক্রবার ভোরে নয়াপাড়া ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা রোহিঙ্গা হাজী সুলতানের ঘরে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় নুর বারেক নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, একই দিন টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আলম নামে আরও এক রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী