অবস্থান কর্মসূচি পালনে স্টেশনে ঢুকতে পারেননি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুলাই ২০২২, ১৫:২৭আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৫:২৭

রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঢুকতে পারনেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার শিক্ষার্থী। সোমবার (১৮ জুলাই) সকাল থেকে তাদের স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

টানা কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালনের জন্য যান। সেখানে রেলওয়ে কর্মকর্তারা তাদের স্টেশনে ঢুকতে বাধা দেন। এ নিয়ে চার শিক্ষার্থীর সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও স্টেশনে যাইনি। তবে কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি, এ তথ্য ঠিক নয়। কাউকে স্টেশনে ঢুকতে না দেওয়া পুলিশের কাজ নয়। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, রেলওয়ে কর্মকর্তাদের নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী।

আন্দোলনকারী শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনের ভেতরে ঢুকতে না পেরে চার শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে বাইরে অবস্থান কর্মসূচি শুরু করেন। নতুন করে আজ আরও তিন শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়েছেন। আগের দিন রবিবার (১৭ জুলাই) থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

গত মাসে ট্রেনের টিকিট কিনতে গিয়ে হয়রানির শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি। রেলসেবা উন্নতের দাবিতে ঈদুল আজহার আগে ৭ জুলাই থেকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন। তার দাবির সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব হাসান, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ মাহিন রুবেল ও চতুর্থ বর্ষের ছাত্র কাজী আশিকুর রহমান চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, আজ বেলা সাড়ে ১১টা থেকে রেলওয়ে স্টেশনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা। রেলওয়ের অব্যবস্থাপনা পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

তাদের ছয় দফা দাবি হলো—টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করা ও হয়রানির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া, যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ, অনলাইনে কোটায় টিকিট বণ্টন করা বা বুক করা বন্ধ করা ও অনলাইন-অফলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, যাত্রীচাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া, ট্রেনের টিকিট পরীক্ষক-তত্ত্বাবধায়কসহ অন্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক নজরদারি ও শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বাড়ানো এবং ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী