মিষ্টিতে মাছি দধিতে তেলাপোকা, দেড় লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২২, ২২:৫৮আপডেট : ১৯ জুলাই ২০২২, ২২:৫৮

চট্টগ্রামে ফুলকলির কারখানায় তৈরি করা মিষ্টিতে মরা মাছি আর দধিতে হাঁটছিল তেলাপোকা। তার ওপর অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল অনেক খাদ্যপণ্য। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এসব দৃশ্য দেখতে পান। প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, খাদ্যপণ্য প্রস্ততকারক প্রতিষ্ঠান ফুলকলির কারখানায় মঙ্গলবার অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, তাদের তৈরি করা মিষ্টিতে পড়ে আছে মরা মাছি। তৈরি করা দধিতে হাঁটছিল তেলাপোকা। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল খাদ্যপণ্য। 

ফয়েজ উল্লাহ জানান, নানান অনিয়মের কারণে ফুলকলিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের