চট্টগ্রামে স্বস্তির বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২০ জুলাই ২০২২, ১২:৫০আপডেট : ২০ জুলাই ২০২২, ১২:৫৬

চট্টগ্রামে মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছে। এতে তীব্র গরমে কিছুটা স্বস্তি মিললেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে সকাল থেকে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২০ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

সকাল থেকে নগরীর বাকলিয়া, মুরাপুর, ষোলশহর দুই নম্বর গেট, চকবাজার, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, ইপিজেড, বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এ কারণে সড়কে যানসহ সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।

বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর সমান পানি

এদিকে সকালে বৃষ্টির কারণে নগরীর খুলশী থানার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এলাকায় সড়কের ওপর গাছ উপড়ে পড়েছে। এতে জিইসি থেকে এ কে খানমুখী সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘সকাল ৮টার দিকে সড়কের উপর একটি গাছ উপড়ে পড়ে। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। ঘণ্টা দুয়েক পর গাছটি কেটে সড়ক থেকে অপসারণ করা হয়। এরপর যানবাহন চলাচলে স্বাভাবিক হয়েছে।’

চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, ২৪ ঘণ্টায় ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বর্ষাকাল ও মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ
বৃষ্টির পর গাবতলীতে হাঁটুপানি, বিপাকে ক্রেতা-বিক্রেতা
তুমুল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি