ঝড়-বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, উপড়ে পড়েছে গাছ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৬, ১৭:২৬ আপডেট : ২৬ মে ২০২৬, ১৭:২৬

রাজধানীতে মঙ্গলবার (২৬ মে) দুপুরের পর শুরু হওয়া ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তায় পানি জমে চলাচলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

ঝড়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি গাছ উপড়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় চলাচলে বিঘ্ন ঘটে।

ঝড়ের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় একটি গাছ উপড়ে পড়ে (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা ও কাজীপাড়ায় মেট্রোরেলের নিচে কিছু স্থানে স্থায়ীভাবে পানি জমে থাকতে দেখা গেছে। বৃষ্টির পর শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিলেও বিকালের দিকে অনেক এলাকায় পানি নেমে যায়।

বৃষ্টির কারণে রাজধানীর সড়কগুলোতে যান চলাচল ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও যানজট ও জলাবদ্ধতা মিলিয়ে ভোগান্তি আরও বেড়ে যায়।

বায়তুল মোকাররম এলাকায় জলাবদ্ধতা (ছবি: নাসিরুল ইসলাম)

এই পরিস্থিতিতে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপও সমস্যা বাড়ায়। বাস টার্মিনাল, রেলস্টেশন ও প্রধান সড়কগুলোতে যাত্রী ও যানবাহনের চাপ বেশি থাকায় অনেককে দুর্ভোগে পড়তে হয়। একইসঙ্গে গরুর হাটে যাওয়া ক্রেতারাও কাদা ও পানিতে ভেজা সড়কের কারণে সমস্যায় পড়েন।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

কাজীপাড়ায় মেট্রোরেলের নিচে কিছু স্থানে স্থায়ীভাবে পানি জমে (ছবি: নাসিরুল ইসলাম)

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে, কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
ফের লঘুচাপের আভাস, সারা দেশেই নামতে পারে বৃষ্টি!
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
ভোরে রাজধানীতে বজ্রবৃষ্টি
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে সরাসরি আলোচনার কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
বেড়াতে গিয়ে খাবারের খরচ বাঁচাবেন কীভাবে?
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
তারেক রহমানকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন: হুমায়ুন কবির
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
খুনি ভাড়া করে একজনকে হত্যা করা সোবহান ছুরিকাঘাতে নিহত
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ