ইউএনও রুমানা আক্তারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৬:৫৬আপডেট : ২০ জুলাই ২০২২, ১৬:৫৬

আশ্রয়ণ প্রকল্পের কাজে অনিয়ম ও গাফিলতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাবেক ইউএনও রুমানা আক্তারসহ তিন জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। ইউএনও ছাড়া বিভাগীয় মামলায় অভিযুক্ত অন্য দুজন হলেন- উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস রঞ্জন।

এর মধ্যে ইউএনও রুমানা আক্তার ও সহকারী কমিশনার সাইফুল ইসলাম রাঙামাটি জেলায় কর্মরত আছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাদেরকে বদলি করা হয়েছে। তবে এখনও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার (২০ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

জেলা প্রশাসক বলেন, আশ্রয়ণ প্রকল্পের কাজে অনিয়ম, দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না আশ্রয়ণ প্রকল্প নিয়ে যখন যেখানে অনিয়মের খবর পাওয়া যাবে সেখানেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলায় ঘর বিতরণ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর হস্তান্তর কর্মসূচি উদ্বোধন করবেন। এই ধাপে ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়া হবে ৮৩৪টি ঘর। ব্রাহ্মণবাড়িয়া সদরে ৪৪, বিজয়নগরে ১৫৮, বাঞ্ছারামপুরে ২৫৮, নবীনগরে ৫৫, সরাইলে ১৭১, আশুগঞ্জে ২৩ ও নাসিরনগরে ১২৫টি ঘরের চাবি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দ্রুত সময়ের মধ্যে জেলার বিজয়নগরকে ভূমিহীন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স কীর্তিমান চাকমা, প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
গভীর রাতে পুড়ে ছাই আশ্রয়ণ প্রকল্পের ১০ কক্ষ, খোলা আকাশের নিচে বসবাস
সেই স্বপ্ননগরের ২৫০ পরিবার পানিবন্দি, না খেয়ে কাটছে দিন
আশ্রয়ণ প্রকল্পের ঘর এখন কোচিং সেন্টার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী