বাবার বিক্রি করা দুই সন্তানকে উদ্ধার করেছে পুলিশ

চাঁদপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১৯:০৯আপডেট : ২০ জুলাই ২০২২, ১৯:১৮

চাঁদপুরের হাজীগঞ্জে ঋণের টাকা পরিশোধের জন্য ৮০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া দুই শিশুসন্তানকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুলাই) দুপুরে চাঁদপুর সদর থেকে এক শিশুকে এবং অপরজনকে ফরিদগঞ্জ থেকে উদ্ধার করা হয়। এ সময় দুই শিশুর মা-বাবা ও এতদিন ধরে লালন পালনকারীদের থানায় নিয়ে আসে পুলিশ। পরে সমঝোতার ভিত্তিতে দুই শিশুসন্তানকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‌‘দুই শিশুর বাবা-মা ও যাদের কাছে বিক্রি করা হয়েছে, তাদের নিয়ে থানায় বৈঠক হয়েছে। যারা দুই সন্তান কিনেছেন তাদের ফেরত দিতে অনুরোধ করেছি আমরা। পরে ফেরত দিলে মায়ের কোলে তুলে দেওয়া হয়।’ 

আরও পড়ুন: বাবার বিরুদ্ধে দুই শিশুসন্তানকে বিক্রির অভিযোগ

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে ছোট মেয়েকে (দেড় বছর) ৪০ হাজার ও বড় মেয়েকে (৩) ৪০ হাজার টাকায় বিক্রি করেন বাবা। বেকারি ব্যবসার ঋণ পরিশোধের জন্য তিনি সন্তানদের বিক্রি করেন বলে অভিযোগ স্ত্রীর। 

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি দুই বিয়ে করেছেন। পরিবারে অভাব-অনটন থাকায় দ্বিতীয় স্ত্রীকে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতে পাঠান। তখন দ্বিতীয় স্ত্রীর দুই শিশুসন্তানকে প্রথম স্ত্রীর কাছে রেখে দেন। এ সুযোগে দুই শিশুসন্তানকে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন।

দুই শিশুর মা বলেন, ‘দেড় বছর পর দুই সন্তানকে কাছে পেয়েছি। পুলিশের উদ্যোগে সন্তানদের ফিরে পেয়ে খুশি হয়েছি। এজন্য পুলিশকে ধন্যবাদ।’

/এএম/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের