বাবার বিরুদ্ধে দুই শিশুসন্তানকে বিক্রির অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ২৩:১৮আপডেট : ১৯ জুলাই ২০২২, ২৩:১৮

চাঁদপুরের হাজীগঞ্জে ঋণের টাকা পরিশোধের জন্য দুই কন্যাশিশুকে ৮০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। অভিযুক্ত বাবা এমরান হোসেন হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিজিবাড়ির বাসিন্দা। তিনি বেকারি ব্যবসায়ী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ছোট মেয়ে রিয়াকে (দেড় বছর) ৪০ হাজার ও বড় মেয়ে ইভাকে (৩) ৪০ হাজার টাকায় বিক্রি করেন এমরান হোসেন। বেকারি ব্যবসার ঋণ পরিশোধের জন্য তিনি সন্তানদের বিক্রি করেন বলে অভিযোগ স্ত্রীর। 

ঘটনাটি দেড় বছর আগে ঘটলেও সম্প্রতি বিষয়টি জানাজানি হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে স্থানীয় সাংবাদিকরা বাড়িতে গেলে দুই শিশুর মা জান্নাত বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জান্নাত বেগম জানান, এমরান হোসেন দুই বিয়ে করেছেন। পরিবারে অভাব-অনটন থাকায় দ্বিতীয় স্ত্রী জান্নাতকে চট্টগ্রামের একটি পোশাক কারখানায় চাকরি করতে পাঠান স্বামী। তখন দ্বিতীয় স্ত্রীর দুই শিশু সন্তানকে প্রথম স্ত্রী ইয়াছমিনের কাছে রেখে দেন। এ সুযোগে জান্নাতকে না জানিয়ে তার দুই শিশুসন্তানকে ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন এমরান।

জান্নাত বেগম বলেন, ‘স্বামী এমরান হোসেন তার প্রথম স্ত্রীর কাছে আমার দুই মেয়েকে নিয়ে রেখে আসেন। ওখান থেকে কৌশলে দুই মেয়েকে দেড় বছর আগে বিক্রি করে দেন। বিষয়টি আমি জানতাম না। দেড় বছর ধরে বিভিন্ন অজুহাতে সন্তানদের ফিরে আনবে বলে সময় পার করেছেন। কিছুদিন আগে সন্তানদের বিক্রির তথ্য জানতে পারি আমি।’ 

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি মা। সন্তান জন্ম দেওয়ার পর কিছুদিন লালনপালন করেছি। কিন্তু তাদের কোনও স্মৃতি আমার কাছে নেই। এমনকি দুই মেয়ের একটি ছবিও নেই। আমি আমার মেয়েদের দেখতে চাই।’

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘মঙ্গলবার বিকালে বিষয়টি জানতে পেরেছি। বুধবার ওই বাড়িতে যাবো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো। সেইসঙ্গে দুই সন্তানকে উদ্ধারের চেষ্টা করবে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের