চার দিনের মধ্যে শাস্তি, নইলে পদত্যাগের ঘোষণা চবি রেজিস্ট্রারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ জুলাই ২০২২, ০২:৩৭আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:০৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন হলের ছাত্রীরা। তাদের দাবি অনুযায়ী, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চার কার্যদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান। অন্যথায় অন্যদের সঙ্গে নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। 

এর আগে গত রবিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হেনস্তার শিকার হন। এ ইস্যুতে নানা আলোচনার মধ্যে গত ১৯ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ছাত্রীদের রাত ১০টার মধ্যে হলে প্রবেশের বাধ্যবাধকতা বাতিল এবং নিরাপদ ক্যাম্পাসসহ চার দফা দাবিতে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীরা। বুধবার (২০ জুলাই) রাত ১০টা থেকে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে মধ্যরাত পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।

খবর পেয়ে সেখানে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্ত করে হলে ফেরানোর চেষ্টা করেন। পরে তারা চার কার্যদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করেন ছাত্রীরা। 

পরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, ‘শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের চার কার্যদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছি। তারা আশ্বস্ত হয়ে রাত সাড়ে ১২টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা করে হলে ফিরে গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হবে। শিক্ষার্থীদের বলেছি, শাস্তি নিশ্চিত করতে না পারলে আমরা দায়িত্ব থেকে সরে দাঁড়াবো।’

আন্দোলনকারী চবি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশরাফি নিতু বলেন, ‘আমাদের চার দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রতিশ্রুতি দিয়েছেন, ঘটনায় জড়িতদের চার কার্যদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করবেন। তার কথায় আস্থা রেখে আন্দোলন স্থগিত ঘোষণা করেছি আমরা। প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আবারও আন্দোলনে নামবো আমরা।’

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করা, অকার্যকর যৌন নিপীড়ন সেল কার্যকর করা, রাত ১০টার মধ্যে হলে প্রবেশের নির্দেশ বাতিল করা এবং চার দিনের মধ্যে চলমান সব হয়রানির ইস্যুর বিচার করা।

/ইউএস/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের