চবি ছাত্রীকে যৌন নির্যাতন: মূলহোতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২২, ০৯:৫৭ আপডেট : ২৩ জুলাই ২০২২, ১০:২৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার মূলহোতাসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বেলা ১১টায় বহদ্দারহাট চান্দগাঁও ক্যাম্পে ব্রিফিং করবেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার রাস্তায় যৌন নির্যাতনের শিকার হন এক ছাত্রী। পাঁচ তরুণ তাকে বেঁধে বিবস্ত্র করে মুঠোফোনে ভিডিও ধারণ করে। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় বুধবার নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা করেন ভুক্তভোগী। এতে অজ্ঞাতনামা পাঁচ জনকে আসামি করা হয়।

এই ঘটনায় নানা আলোচনার মধ্যে গত ১৯ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে রাত ১০টার মধ্যে হলে প্রবেশের সময়সীমা নির্ধারণ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০ জুলাই মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন হলের ছাত্রীরা।

এদিকে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহভাজনকে ধরতে শুক্রবার রাতে আবাসিক শাহ আমানত হলে অভিযান চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। তবে কাউকে আটক করতে পারেনি। রাত ১টায় অভিযান শুরু হয়। শেষ হয় রাত ২টার দিকে। ঘণ্টাব্যাপী চলা অভিযানে বিভিন্ন থানার ৮০ জন পুলিশ সদস্য অংশ নেন। 

অভিযান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী সময় ও জায়গার বিষয়ে ভুল তথ্য দিয়েছিলেন। এ কারণে জড়িতদের শনাক্ত করতে সময় লেগেছে। পরে ছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে দুই জনকে শনাক্ত করা হয়েছে। তাদের একজনের নাম মেহেদী হাসান ও আরেকজন আজিম হোসাইন। তারা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হকের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।’

আরও পড়ুন—

চবি ছাত্রীকে যৌন নির্যাতনে জড়িত ২ জন শনাক্ত: পুলিশ

বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

/এসএইচ/
সম্পর্কিত
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
যেখানে পালিয়ে ছিলেন আমিনী, যেভাবে হলেন গ্রেফতার
ওয়াজ শুনতে যাওয়ার পথে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, একজন গ্রেফতার​
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান