‘বিএনপি-জামাতের একটি অংশ বিদেশে বসে অপতৎপরতা চালাচ্ছে’

চাঁদপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৩:৪৯আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৩:৪৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌‘যারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা বিভিন্ন ভুল তথ্যের ভিডিও ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে। বিএনপি-জামাত-শিবিরের বিরাট একটি অংশ বিদেশে বসে এসব অপতৎপরতা চালাচ্ছে।’

শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

দীপু মনি বলেন, ‘সবাইকে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও তথ্য যাচাই না করে আমরা অন্য কারও কাছে না দিই।’ 

অনুষ্ঠানে নদী ভাঙন কবলিত ১০১টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পুনর্বাসন খাত থেকে ৫৬ লাখ টাকার চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী