‌চবি ছাত্রীকে মারধর করে বহিরাগত শাওন, ভিডিও করে আজিম: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২২, ১৪:৪৫আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৪:৪৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নির্যাতনে জড়িত ছয় জনের মধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতে চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব। তাদের মধ্যে একজন বহিরাগত। অন্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
 
গ্রেফতার চার জন হলো–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র ও নোয়াখালীর চর ভারতসেন এলাকার আমির হোসেনের ছেলে আজিম (২৩), হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন শাওন (২২), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ফেনীর পরশুরাম থানার বেড়াবাড়ি এলাকার বেলায়েত হোসেনের ছেলে নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ও ঝালকাঠি থানার আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা মাসুদ (২২)। পলাতক দুই জনের একজনের নাম সাইফুল।

চার জনকে গ্রেফতারের পর বেলা ১১টায় বহদ্দারহাট চান্দগাঁও ক্যাম্পে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি জানান, ভুক্তভাগী ছাত্রী গত ১৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে খাওয়ার পর এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা হয়ে প্রীতিলতা হল সংলগ রাস্তায় যাওয়ার পথ ধরে তারা হাঁটছিলেন। ১০টা ১৫ মিনিটে পাঁচ যুবক তাদের পথরোধ করে জেরা করতে থাকে। এ সময় হঠাৎ তাদের  মারধর শুরু করে। একপর্যায়ে হামলাকারীরা ভুক্তভোগী ও তার বন্ধুকে জোরপূর্বক বেগম ফজিলাতুন নেছা হলের পেছনে ঝোপের দিকে মারধর করতে করতে নিয়ে যায়। হামলাকারীরা ওই ছাত্রীর শরীরে বিভিন্ন স্থানে স্পর্শ করে এবং বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। তারা এক ঘণ্টা আটকে রেখে ভুক্তভাগী ও তার বন্ধুর দুটি মোবাইল ফোন এবং নগদ ১৩ হাজার ৭০০ টাকা কেড়ে নেয়।’

র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মাহফুজুর রহমান জানান, ভুক্তভোগীকে মারধর করে শাওন। ভিডিও ধারণ করে আজিম হোসাইন। ভুক্তভোগীকে বিবস্ত করে তিনটি মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে তারা। দুটি মোটরসাইকেলে ঘটনাস্থলে যায় জড়িত ছয় জন। দুটি মোটরসাইকেল শাওন ও সাইফুলের।

এ ঘটনায় গত বুধবার নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। ২২ জুলাই রাতে র‍্যাব চট্টগ্রামের একটি দল হাটহাজারী ও রাউজানের বিভিন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় সরাসরি জড়িত চার জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন—

চবি ছাত্রীকে যৌন নির্যাতনে ৬ জন জড়িত: র‌্যাব

চবি ছাত্রীকে যৌন নির্যাতন: মূলহোতাসহ গ্রেফতার ৪

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী