বন্দর থেকে অবৈধভাবে বের হওয়া ২ গাড়ি বিদেশি মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২২, ১৭:৩১আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৭:৩১

বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হওয়া বিদেশি মদভর্তি দুটি গাড়ি নারায়ণগঞ্জ থেকে জব্দ করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতভর র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সহায়তায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আইপি জালিয়াতি করে কুমিল্লা ও ঈশ্বরদী ইপিজেডের দুটি প্রতিষ্ঠানের নাম অপব্যবহার করে টেক্সটার্ড ইয়ান, মেশিনারি ও ববিন ঘোষণায় চালান দুটি খালাস করা হয়। এর মধ্যে গত ২০ জুলাই কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে চীন থেকে টেক্সটার্ড ইয়ান ঘোষণায় আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের পণ্য এবং একই দিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ও ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের পণ্য খালাসে পৃথকভাবে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। প্রতিষ্ঠান দুটির সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হিসেবে ছিল ডবলমুরিং থানাধীন ৬৯৯ কেবি দেভাশ লেনের জাফর আহমেদ।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় মদভর্তি দুটি কনটেইনার খালাস হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর টিম অনুসন্ধান করে জানতে পারে চালান দুটি সন্ধ্যা সাড়ে ৬টায় বের হয়ে গেছে। এরপর ট্রেইলর নম্বর ট্র্যাক করে গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও হাইওয়ে পুলিশের সহায়তায় গাড়ি দুটি সোনারগাঁও ও নারায়ণগঞ্জ থেকে জব্দ করা হয়। বর্তমানে সেখানে ইনভেন্ট্রি চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি