ছুরিকাঘাতের ১৫ দিন পর প্রাণ গেলো কিশোরের 

ফেনী প্রতিনিধি
২৪ জুলাই ২০২২, ২১:২২আপডেট : ২৪ জুলাই ২০২২, ২১:২২

কিশোর গ্যাংয়ের সঙ্গে বিরোধে ছুরিকাহত হয়ে ১৫ দিন চিকিৎসাধীন থেকে মারা গেলো ফেনীর দাগনভূঞার উপজেলার কিাশোর সজিব (১৫)। রবিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মেডিক্যালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ঈদের আগের দিন গত ৯ জুলাই সকালে নিহত সজিব ও তৌহিদ স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে মারধরে শিকার হয়। পরে তাদের ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করে। নিহত কিশোর ফেনীর দাগনভূঞা উপজেলার এয়ার নুরুল্লাহ গ্রামের সোলায়মানের ছেলে । 

স্থানীয় জায়লস্কর ইউপির সাবেক সদস্য মোহাম্মাদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদুল আজহার আগের দিন ইয়ার নুরুল্লাহপুর ও রতনপুরের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানও হয়ে যায়। তবে ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) সকালে সজিব ও তৌহিদ রতনপুরে কাজ করতে এলে স্থানীয় রতনপুর গ্রামের কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য সজিব ও তৌহিদকে ছুরিকাঘাত করে। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মারাত্মক আহত অবস্থায় সজিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহত হয়। পরে ইয়ার নুরুল্লাপুর গ্রামবাসী চাঁদা তুলে তার তার পাশে দাঁড়ায়। 

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, হামলার ঘটনায় সজিবের ভাইয়ের দায়ের করা মামলাটি এখন হত্যার মামলা হিসাবে রূপান্তর হবে। ওই মামলার দুই আসামিকে গ্রেফতার করে জেলাহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম